• -50% অলবেরুনীর দেখা ভারত

    অলবেরুনীর দেখা ভারত

    Original price was: ২৫০.০০৳ .Current price is: ১২৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% ইবন বাতুতার দেখা ভারত

    ইবন বাতুতার দেখা ভারত

    Original price was: ৩০০.০০৳ .Current price is: ১৫০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% এ শর্ট হিস্ট্রি অব মিথ

    এ শর্ট হিস্ট্রি অব মিথ

    সহজ ভাষায় লেখা আ শর্ট হিস্টরি অব মিথ বইয়ে প্যালিওলিক যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত মানুষ ও মিথের মধ্যে অংশীদারত্ব খুব সংক্ষেপে, স্বচ্ছভাবে বর্ণনা করা হয়েছে। মানুষের অভিজ্ঞতার পথে বিপুলভাবে পাঠযোগ্য এ বইয়ের আবেদন সবসময় জারি থাকবে।

    Original price was: ২৪০.০০৳ .Current price is: ১২০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% এল এইচ নিবলেটের দেখা ভারত

    এল এইচ নিবলেটের দেখা ভারত

    Original price was: ২৫০.০০৳ .Current price is: ১২৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% তিব্বতী পরিব্রাজকদের দেখা ভারত

    তিব্বতী পরিব্রাজকদের দেখা ভারত

    Original price was: ২০০.০০৳ .Current price is: ১০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্ষিপ্ত ইতিহাস

    দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্ষিপ্ত ইতিহাস

    এই সংক্ষিপ্ত ইতিহাস গ্রন্থটিতে নির্দিষ্ট উদাহরণের ভিত্তিতে, মহাফেজখানা থেকে প্রাপ্ত নতুন ও স্বল্পজ্ঞাত দলিলাদির সাহায্যে, সােভিয়েত এবং বিদেশী রাজনীতিজ্ঞ আর সেনাপতিদের স্মৃতিকথার সহায়তা নিয়ে বর্ণিত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান ঘটনাবলির কাহিনী। বইটিতে নির্দিষ্ট কিছু সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে।

    Original price was: ৭০০.০০৳ .Current price is: ৩৫০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -60% নিয়ন ক্লাসিক সিরিজ (৯টি বই)

    নিয়ন ক্লাসিক সিরিজ (৯টি বই)

    বইয়ের তালিকা-

    1. দি প্রফেট
    2. লেটার টু এ চাইল্ড নেভার বর্ণ
    3. অ্যা শর্ট হিস্ট্রি অব মিথ
    4. সিদ্ধার্থ
    5. দি অ্যালকেমিস্ট
    6.  অ্যানিম্যাল ফার্ম
    7.  দি প্রিন্স
    8. মেটামরফোসিস
    9. দি আর্ট অব ওয়ার
    Original price was: ২,৫০০.০০৳ .Current price is: ১,০০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% নেক্সাস

    নেক্সাস

    আজকের বিশ্বের প্রধান দ্বন্ধ মানুষের সাথে মানুষের নয়, কার্বনের সাথে সিলিকনের। অন্তিম পরাজয়ের পূর্বে এই দ্বন্ধ সম্পর্কে ডিজিটাল বিশ্বের প্রতিটি কার্বন সত্তার জানা প্রয়োজন। মানব সভ্যতার অস্তিত্ব হুমকির মুখে। আমরা এমন একটি সময়ে অবস্থান করছি, যেখানে আমাদের তৈরি টুলস আমাদের থেকে কয়েক মিলিয়ন বেশি ক্ষমতাবান। মানুষ পারমাণবিক বোমা তৈরি করেছিল, কিন্তু পারমাণবিক বোমার উপর মানুষের পরিপূর্ণ কন্ট্রোল ছিল।
    একটি পারমাণবিক বোমার চিন্তা, গবেষণা, সৃষ্টিশীলতা ও ডিসিশন নেয়ার ক্ষমতা নেই। হুট করে একটি পারমাণবিক বোমা ডিসিশন নিতে পারে না, আমি বাংলাদেশে বিস্ফোরিত হব। কিন্তু মানুষ আজ এমন একটি বোমা ডেভেলপ করেছে, যেটি নিজের ব্যাপারে নিজেই ডিসিশন নিতে পারে। যে ইনফরমেশন নেটওয়ার্ক তৈরি করতে পৃথিবীর সকল মানুষের ৩০,০০০ বছর সময় লেগেছিল, একটি এআই এর কাছে তার থেকে কয়েক মিলিয়ন বেশি ডেটা তৈরি হচ্ছে।

    Original price was: ৮০০.০০৳ .Current price is: ৪০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% পৃথিবীর ইতিহাস : প্রাচীন যুগ

    পৃথিবীর ইতিহাস : প্রাচীন যুগ

    প্রাচীন গ্রীস ইতিহাস বলতে বুঝতো ‘বিশ্লেষণ’ এবং ‘প্রকৃত ঘটনার বর্ণনা’। আমরা বলি, ইতিহাস হলো বিজ্ঞান। সেই বিজ্ঞান যার দ্বারা বিশ্লেষণ করে বোঝা যাবে মানুষ কীভাবে জীবনধারণ করেছে, তাদের শ্রম কীভাবে পৃথিবীর রূপ পাল্টিয়ে দিয়েছে এবং তাদের নিজেদের জীবনধারাও কি করে ও কেন ক্রমশ পরিবর্তিত হতে হতে আজকের এই বিশেষ রূপ লাভ করেছে। প্রত্যেকটি দেশের ইতিহাস আসলে বিশ্ব-ইতিহাসেরই একটা অংশমাত্র, অংশ সারা পৃথিবীর মানবেতিহাসের। এখন এই বইটিতে তোমরা যা পড়তে যাচ্ছ তা হলো বিশ্ব-ইতিহাসের প্রথমাংশ-প্রাচীন পৃথিবীর ইতিহাস-বিশ্ব-ইতিহাস প্রসঙ্গের বৃহদায়তন প্রথম একটি বিভাগ। সুদূর অতীতে মনুষ্যজীবন কেমন ছিল তারই কাহিনী।

    Original price was: ৬৫০.০০৳ .Current price is: ৩২৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস

    পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস

    এইচ জি ওয়েলসের একটি যুগান্তকারী বই পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস। মহাকাশ থেকে শুরু করে সরীসৃপ যুগ, নিওলিথিক সভ্যতা, ইহুদি ধর্মের উত্থান, এথেন্সের স্বর্ণযুগ, খ্রিষ্টের জীবন, ইসলামের উত্থান, আমেরিকা আবিষ্কার ও শিল্পবিপ্লবের মতো বিষয়গুলোকে লেখক সহজ ও আকর্ষণীয় ভাষায় বর্ণনা করেছেন। পাঠক বইটি উপন্যাসের মতো পড়ে যেতে পারবেন।

    Original price was: ৬০০.০০৳ .Current price is: ৩০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% ফা-হিয়েনের দেখা ভারত

    ফা-হিয়েনের দেখা ভারত

    Original price was: ২০০.০০৳ .Current price is: ১০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% ভারতবর্ষের ইতিহাস

    ভারতবর্ষের ইতিহাস

    মুসলিম রাষ্ট্রশক্তি প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বের হিন্দুস্থানের অবস্থার কথা স্মরণ করিয়া প্রসিদ্ধ উর্দুভাষী কবি হালি বলিয়াছিলেন, ‘ইধর হিন্দ’মে হরতরফ আন্ধেরা’ -এদিকে হিন্দুস্থানে তখন চারদিকে অন্ধকার’! এ-কথার ঐতিহাসিক সত্যতা অস্বীকার করিবার উপায় নাই। বাংলাদেশের পক্ষেও এ-কথা সমান সত্য। বস্তুত, এদেশে বৈদেশিক মুসলিম রাষ্ট্রশক্তির প্রতিষ্ঠা কিছু আকস্মিক ঘটনা নয়, দৈবের অভিশাপও নয়, তাহা কার্যকর সম্বন্ধের অনিবার্য শৃঙ্খলায় বাঁধা।
    কারণ সমাজদেহে যতদিন জীবনীশক্তি থাকে ততদিন ভিতর-বাহির হইতে যত আঘাতই লাগুক সমাজ আপন শক্তিতেই তাহাকে প্রতিরোধ করে, প্রত্যাঘাতে তাহাকে ফিরাইয়া দেয়, অথবা জীবনের কোনো ক্ষেত্রে বা কোনো পর্যায়ে পরাভব মানিলেও অন্য সকল ক্ষেত্রে ধীরে ধীরে নূতনতর শক্তিকে আত্মসাৎ করিয়া নিজেকেই শক্তিমান করিয়া তোলে। সমাজেতিহাসের এই যুক্তি প্রায় জৈব-জীবনেরই বিবর্তনের যুক্তি। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস এই বিবর্তন-যুক্তির জলন্ত দৃষ্টান্ত। এই যুক্তিতেই ভারতবর্ষ বার বার তাহার রাষ্ট্রীয় পরাধীনতাকে নূতনতর সমাজশক্তিতে রূপান্তরিত করিয়াছে, সকল আপাতবিরুদ্ধ প্রবাহকে, বিরোধী শক্তিকে সংহত করিয়া তাহাকে নূতন রূপদান করিয়া নিজেকেই সমৃদ্ধ ও শক্তিমান করিয়াছে, সমাজদেহে জড়ের জঞ্জাল স্তূপীকৃত হইতে দেয় নাই।

    Original price was: ১,২০০.০০৳ .Current price is: ৬০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -73% মেগান্থেনীসের ভারত বিবরণ

    মেগান্থেনীসের ভারত বিবরণ

    Original price was: ৪৫০.০০৳ .Current price is: ১২০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% যে গল্পের শেষ নেই

    যে গল্পের শেষ নেই

    ফরমাস পেয়েছিলাম এমন গল্প বলতে হবে যে গল্পের শেষ নেই। এহেন গল্প অবশ্য অনেক আছে। কিন্তু তার মধ্যে বেশিরভাগই ফাঁকির গল্প। অথচ যার কাছ থেকে ফরমাস তাকে কোনমতেই ফাঁকি দেয়া যায় না।ফাঁকিও থাকবে না, শেষও থাকবে না। এমনতর গল্প শুধু একটাই। সেটা হল মানুষের গল্প। কত কোটি বছর আগে শুরু হয়েছে এই গল্প তার খাঁটি হিসেব করাই দায়, আর আজও কোটি কোটি খবরের কাগজের পাতায় সরগরম এই গল্প।
    আরও অনেক কোটি খবরের কাগজ ছাপিয়েও এ গল্প শেষ করা যাবে না। গল্পটা বেড়েই চলেছে। চলবেও।তাই শুরু করতে গেলাম মানুষের গল্প। কিন্তু শুরু করতে গিয়ে দেখি বড় মুশকিল: মানুষের গল্প বলতে গেলে মানুষের কথা থেকে শুরু করা যায় না। কেননা, এককালে পৃথিবীতে মানুষের টিকিটে খুঁজে পাবার যো ছিল না। আবার তারও আগে, ঢের আগে- দুনিয়ার কোথাও চিহ্ন ছিল না পৃথিবী বলে কোনকিছুর।ভয় পাবার ভান করলাম, বললাম, ‘থাক্ থাক্। তোমাকে আর অতখানি কষ্ট করতে হবে না। গল্প বলতে আমি রাজি হলাম।’ ‘বেশ’, মেয়েটি আমার খাটের উপর জাঁকিয়ে বসল আর বলল, “তাহলে শুরু কর তোমার গল্প।”

    Original price was: ২৫০.০০৳ .Current price is: ১২৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% লিনসকোটেনের দেখা ভারত

    লিনসকোটেনের দেখা ভারত

    Original price was: ২৫০.০০৳ .Current price is: ১২৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ

    সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ

    প্রাগৈতিহাসিক যুগের আদিম অবস্থা হইতে শুরু করিয়া আজিকার সমাজতন্ত্র পর্যন্ত নানা পরিবর্তনের মধ্য দিয়া সমাজের বিকাশ হয় । আদিম যুগ এবং সমাজতন্ত্রের দীর্ঘ ব্যবধানের মধ্যে দেখা দেয় প্রথমত গোলামি ব্যবস্থা বা দাস যুগ, তারপর সামন্ততন্ত্র বা ভূমিদাস-প্রথা, সর্বশেষে পুঁজিতন্ত্র। আদিম সমাজে শ্রেণীবৈষম্য ছিল না; সমাজতন্ত্রেও শ্রেণীবৈষম্য নাই। শ্রেণীবৈষম্য মাঝের সমাজগুলিরই বিশেষত্ব। প্রত্যেকটি সমাজের কাঠামো – অপরটি হইতে ভিন্ন; সমাজের এই রূপান্তর হইয়াছে কিরূপে, কোন্ সূত্র অনুসারে?সমাজের বিকাশের সূত্র আবিষ্কার করেন কার্ল মার্কস। খাওয়া-পরার জন্য উৎপাদন করিতে হয় সকলকেই; কিন্তু উৎপাদনের জন্য দরকার উৎপাদনের হাতিয়ার বা যন্ত্র।
    পশুরও খাইতে হয়। বাঁচিয়া থাকার জন্য আহার সংগ্রহ করিতে হয়। কিন্তু হাত পা-ই তাহার হাতিয়ার; নিজের স্বাভাবিক অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারাই পশু খাদ্য আহরণ করে। কিন্তু মানুষের বেলায় হাত হয় না। কৃত্রিম হাতিয়ার দ্বারা মানুষ তাহার স্বাভাবিক হাতকে সম্পূরণ করে । এইখানেই মানুষের সঙ্গে পশুর জগতের প্রভেদ; কৃত্রিম হাতিয়ারের ব্যবহার হইতেই মানুষের সমাজের শুরু ।উৎপাদনের জন্য যে হাতিয়ার বা উপকরণ দরকার, তাহাকে বলা হয় উৎপাদনশক্তি। আর উৎপাদনের কাজে মানুষ মানুষের সঙ্গে যে সব সম্পর্কে আবদ্ধ হয় তাহাকে বলা হয় উৎপাদন-সম্পর্ক।

    Original price was: ৪৫০.০০৳ .Current price is: ২২৫.০০৳ .
    কার্টে যোগ করুন