-
-50%
-
-50%
দ্য অ্যালকেমিস্ট
Original price was: ৩৫০.০০৳ .১৭৫.০০৳ Current price is: ১৭৫.০০৳ .পাওলো কোয়েলহো ১৯৪৭ সালের ২৪ আগস্ট ব্রাজিলে জন্ম গ্রহণ করেন। তিনি একাধারে খ্যাতিমান ঔপন্যাসিক এবং গীতিকার। কোয়েলহো পড়াশোনা শেষ না করেই ১৯৭০ সালে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মেক্সিকো, পেরু, বলিভিয়া, চিলি সহ ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশ ঘুরে বেড়ান। তারপরই শুরু করেন লেখালেখি। তাঁর বিখ্যাত উপন্যাস ‘দ্য অ্যালকেমিস্ট’ এ পর্যন্ত ৮০টি ভাষায় অনুদিত হয়েছে এবং ১৫০ মিলিয়ন কপির অধিক বিক্রি হয়েছে। দ্য অ্যালকেমিস্ট’ এমন এক জাদুকরী বই যা মানুষের জীবনকে প্রভাবিত করে। কোয়েলহোর লেখা কাব্যমণ্ডিত এবং বেশ তাৎপর্যপূর্ণ। তিনি এ পর্যন্ত বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। পাওলো কোয়েলহোর লেখার সবচেয়ে শক্তিশালী দিক হলো তাঁর লেখা পড়ে গণমানুষ তার ভাগ্য পরিবর্তনের অনুপ্রেরণা খুঁজে পায় । প্রচ্ছদ :: অমর্ত্য আতিক ।
-
-60%
নিয়ন ক্লাসিক সিরিজ (৯টি বই)
Original price was: ২,৫০০.০০৳ .১,০০০.০০৳ Current price is: ১,০০০.০০৳ .বইয়ের তালিকা-
- দি প্রফেট
- লেটার টু এ চাইল্ড নেভার বর্ণ
- অ্যা শর্ট হিস্ট্রি অব মিথ
- সিদ্ধার্থ
- দি অ্যালকেমিস্ট
- অ্যানিম্যাল ফার্ম
- দি প্রিন্স
- মেটামরফোসিস
- দি আর্ট অব ওয়ার
-
-50%
মেটামরফোসিস
Original price was: ২০০.০০৳ .১০০.০০৳ Current price is: ১০০.০০৳ .একদিন ভোরবেলায়, ক্লান্ত আর কর্তব্যে জর্জর এক সেলসম্যান-গ্রেগর সামসা-ঘুম ভেঙে আবিষ্কার করে, তার শরীর আর আগের মতো নেই, পরিণত হয়েছে অদ্ভুত কীটে। কিছু একটা ভয়ানক, অজানা পরিবর্তন ঘটেছে।। সে চেষ্টা করে উঠতে, কথা বলতে, যেন দিনটাকে শুরু করতে পারে ঠিক আগের মতো। কিন্তু দরজার ও-পারে সময়ের চাবুক, চাকরির দায়, আর পরিবারের নির্ভরশীল নীরব আহ্বান-সব একসাথে চেপে বসে তার উপর।
যত এগোয় গল্প, ততই গ্রেগরের এই রূপান্তর তাকে সরিয়ে ফেলে আপন মানুষদের কাছ থেকে। ভেঙে যায় পরিচয়ের আয়না, বিবর্ণ হয়ে ওঠে ভালোবাসার ছায়া, আর রয়ে যায় শুধুই প্রশ্ন-মানুষ কীসে মানুষ? কী হলে কেউ আপন থাকে, আর কীসে সে হয়ে ওঠে এক নিঃসঙ্গ অচেনা সত্তা?
ফ্রাঞ্জ কাফকার দ্য মেটামরফসিস আমাদের নিয়ে যায় এক অবাস্তব, অথচ পরিচিত জগতে-যেখানে চেনা মুখগুলো সহসাই অপরিচিত হয়ে উঠে, আর নীরবতার মধ্যে লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে গভীর আর্তি। এই কাহিনি শুধুমাত্র এক অদ্ভুত শারীরিক রূপান্তরের নয়-এ এক নিঃসঙ্গতার সংগীত, এক অস্তিত্বের দীর্ঘশ্বাস।
-
-50%
লেটার টু এ চাইল্ড নেভার বর্ন
Original price was: ৩০০.০০৳ .১৫০.০০৳ Current price is: ১৫০.০০৳ .কাল রাতেই তোমার অস্তিত্ব জানলাম-শূন্য থেকে মুক্তি পাওয়া এক বিন্দু জীবন। অন্ধকারে চোখ খুলে শুয়ে ছিলাম। তখন হঠাৎ নিশ্চিত হলাম তুমি আছ। তোমার অস্তিত্ব আছে। মনে হলো একটা বুলেট এসে আমাকে বিদ্ধ করল। হৃৎপিণ্ড বন্ধ হয়ে এল। বিস্ময়ের বারুদগর্জনে যখন সেটা আবার চলতে শুরু করল, মনে হলো কেউ আমাকে ছুড়ে ফেলেছে গভীর এক কুয়াতে। সেখানে সবকিছু অনিশ্চিত আর ভয়ংকর। একটা ভয় আমার মুখ, চুল, সর্বস্বতে জড়িয়ে আছে। আমি তাতে তলিয়ে গিয়েছি। এই ভয় অন্যদের নিয়ে নয়। অন্যদের আমি পরোয়া করি না। ঈশ্বরের ভয়ও নয়। ঈশ্বরে আমার বিশ্বাস নেই। কষ্টকেও ভয় নয়। এই ভয় তোমাকে নিয়ে। ভয় সেই পরিস্থিতির যা শূন্য থেকে টান মেরে তোমাকে বের করে আমার শরীরে জুড়ে দিয়েছে।
-
-50%
সিদ্ধার্থ
Original price was: ৩৫০.০০৳ .১৭৫.০০৳ Current price is: ১৭৫.০০৳ .হেসের নায়ক এক তরুণ ব্রাহ্মণ কুমার। শাস্ত্রপাঠ এবং যাগযজ্ঞ কিছুই তাকে জীবন-জিজ্ঞাসার উত্তর দিতে পারল না। তাই সে গৃহ ত্যাগ করে বনে গেল, সকল প্রকার কঠোর তপশ্চর্যায় পারদর্শী হলো। জীবনের উদ্দেশ্য কী এবং জীবন অনিবার্যরূপে যে বেদনার বোঝা নিয়ে আসে তার হাত থেকেই বা মুক্তি পাওয়া যাবে কোন পথে-এসব প্রশ্ন তাকে তাড়া করে ফেরে। হেরমান হেসের সিদ্ধার্থ জীবনপিপাসা, জ্ঞানতৃষ্ণা ও আত্মানুসন্ধানের এক অপরূপ আখ্যানহেসে