-
-50%
উভচর মানুষ
Original price was: ৩৫০.০০৳ .১৭৫.০০৳ Current price is: ১৭৫.০০৳ .“রাশিয়ান লেখক আলেক্সান্দর বেলায়েভের অসাধারণ একটা বৈজ্ঞানিক কল্পকাহিনি ‘উভচর মানুষ’। বিজ্ঞান নিয়ে একটা কল্পিত কাহিনিতে লেখক মানবতা, প্রেমের সৌন্দর্য, মানবকল্যাণে বিজ্ঞান ও ধর্মান্ধতাসহ নানা বিষয় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।” এই উপন্যাসটি আর্জেন্টিনার বুয়েনাস-আইরেসের প্রেক্ষাপটে লেখা। স্পেনিশ বংশোদ্ভূত আর্জেন্টেনীয় সার্জন সালভাতর অঙ্গ সংস্থানসহ বিভিন্ন জৈবিক গবেষণা করতেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন রেড-ইন্ডিয়ান রোগীর চিকিৎসা করতেন।
রেড-ইন্ডিয়ানদের কাছে তিনি ভগবান-তুল্য। তাঁর খ্যাতির জন্য পুরো দক্ষিণ আমেরিকা থেকে রেড-ইন্ডিয়ান রোগী আসতো চিকিৎসা নিতে। একদিন তাঁর কাছে এমন এক রেড-ইন্ডিয়ান শিশুকে নিয়ে আসা হয়, যাকে বাঁচানো ছিল অসম্ভব। তার শ্বাসক্রিয়া সঠিকভাবে কাজ করছিল না। তাকে বাঁচানোর জন্য সালভাতর বাচ্চা হাঙরের কানকো সংস্থান করেন। এর ফলে তাকে বাঁচানো সম্ভব হয়। কিন্তু তাকে এজন্য অনেকটা পানিতে থাকতে হবে এবং ডাঙায় শ্বাস নিতে হবে। সেই সময় ঐ শিশুর পিতা বালতাজারকে বলা হয় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। -
-50%
এ শর্ট হিস্ট্রি অব মিথ
Original price was: ২৪০.০০৳ .১২০.০০৳ Current price is: ১২০.০০৳ .সহজ ভাষায় লেখা আ শর্ট হিস্টরি অব মিথ বইয়ে প্যালিওলিক যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত মানুষ ও মিথের মধ্যে অংশীদারত্ব খুব সংক্ষেপে, স্বচ্ছভাবে বর্ণনা করা হয়েছে। মানুষের অভিজ্ঞতার পথে বিপুলভাবে পাঠযোগ্য এ বইয়ের আবেদন সবসময় জারি থাকবে।
-
-50%
-
-50%
দি প্রফেট
Original price was: ২৪০.০০৳ .১২০.০০৳ Current price is: ১২০.০০৳ .কহলিল জিবরানের একটি বিখ্যাত ট্রিলজি রয়েছে, যা বিশ্বসাহিত্যে সর্বজন সমাদৃত। ট্রিলজি’র প্রথমটি হলো- ‘দ্য প্রফেট’। দ্বিতীয়টি হলো- ‘দ্য গার্ডেন অফ দ্য প্রফেট’ এবং তৃতীয়টি হলো- ‘দ্য ডেথ অফ দ্য প্রফেট’। ‘দ্য প্রফেট’ বইয়ের প্রাসঙ্গিক বিষয় হলো- জীবন-দর্শন। ‘দ্য গার্ডেন অফ দ্য প্রফেট’ বইয়ের প্রাসঙ্গিক বিষয় হলো- মানুষের সাথে প্রকৃতির সংস্রব, এবং ‘দ্য ডেথ অফ দ্য প্রফেট’ বইয়ের প্রাসঙ্গিক বিষয় হলো- বিধাতার সাথে মানুষের অনুষঙ্গ। কহলিল জিবরানের এই ট্রিলজি গত এক শতাব্দী ধরে মানুষকে জীবনের আত্ততা সম্পর্কে উপলব্ধি করিয়ে যাচ্ছে। ‘দ্য প্রফেট’ বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯২৩ সালে। মূলতঃ এ বইটির জন্যই তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছেন। ২০১৬ সাল পর্যন্ত বইটির ইংরেজি ভার্শনের ২০ মিলিয়নেরও অধিক কপি বিক্রয় হয়েছে।
-
-50%
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্ষিপ্ত ইতিহাস
Original price was: ৭০০.০০৳ .৩৫০.০০৳ Current price is: ৩৫০.০০৳ .এই সংক্ষিপ্ত ইতিহাস গ্রন্থটিতে নির্দিষ্ট উদাহরণের ভিত্তিতে, মহাফেজখানা থেকে প্রাপ্ত নতুন ও স্বল্পজ্ঞাত দলিলাদির সাহায্যে, সােভিয়েত এবং বিদেশী রাজনীতিজ্ঞ আর সেনাপতিদের স্মৃতিকথার সহায়তা নিয়ে বর্ণিত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান ঘটনাবলির কাহিনী। বইটিতে নির্দিষ্ট কিছু সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে।
-
-50%
দ্য অ্যালকেমিস্ট
Original price was: ৩৫০.০০৳ .১৭৫.০০৳ Current price is: ১৭৫.০০৳ .পাওলো কোয়েলহো ১৯৪৭ সালের ২৪ আগস্ট ব্রাজিলে জন্ম গ্রহণ করেন। তিনি একাধারে খ্যাতিমান ঔপন্যাসিক এবং গীতিকার। কোয়েলহো পড়াশোনা শেষ না করেই ১৯৭০ সালে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মেক্সিকো, পেরু, বলিভিয়া, চিলি সহ ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশ ঘুরে বেড়ান। তারপরই শুরু করেন লেখালেখি। তাঁর বিখ্যাত উপন্যাস ‘দ্য অ্যালকেমিস্ট’ এ পর্যন্ত ৮০টি ভাষায় অনুদিত হয়েছে এবং ১৫০ মিলিয়ন কপির অধিক বিক্রি হয়েছে। দ্য অ্যালকেমিস্ট’ এমন এক জাদুকরী বই যা মানুষের জীবনকে প্রভাবিত করে। কোয়েলহোর লেখা কাব্যমণ্ডিত এবং বেশ তাৎপর্যপূর্ণ। তিনি এ পর্যন্ত বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। পাওলো কোয়েলহোর লেখার সবচেয়ে শক্তিশালী দিক হলো তাঁর লেখা পড়ে গণমানুষ তার ভাগ্য পরিবর্তনের অনুপ্রেরণা খুঁজে পায় । প্রচ্ছদ :: অমর্ত্য আতিক ।
-
-50%
-
-50%
দ্য প্রিন্স
Original price was: ৩৫০.০০৳ .১৭৫.০০৳ Current price is: ১৭৫.০০৳ .বিশ্ব ইতিহাসে কিংবদন্তিতুল্য নাম নিকোলাে মেকিয়াভেলি (১৪৬৯-১৫২৭)। পাঁচশত বছর আগের এই রাজনীতিক, দার্শনিক, কূটনীতিক, ইতিহাসবিধ সর্বোপরি মানবতাবাদী মহাপুরুষের নাম আজও উচ্চারিত হয় মানুষের মুখেমুখে। উচ্চারিত হয় প্রসংশায়। এর কারণ বােধকরি অভিষ্ট অর্জন বা স্বার্থ হাসিলে মেকিয়াভেলি অতুলনীয় প্রজ্ঞা, বুদ্ধির প্রখরতা কিংবা কূটনীতিক চাল তাকে এমন পর্যায়ে উন্নীত করেছে।
রাজনীতি তথা রাষ্ট্রতত্ত্ব পঠন-পাঠনে আজও গুরুত্বসহকারে পঠিত হচ্ছে তার বিশ্বখ্যাত গ্রন্থ ‘দ্য প্রিন্স’। অনুশীলন করা করা হয় তার কূটরাজনীতিক পথরেখা।
-
-50%
পৃথিবীর ইতিহাস : প্রাচীন যুগ
Original price was: ৬৫০.০০৳ .৩২৫.০০৳ Current price is: ৩২৫.০০৳ .প্রাচীন গ্রীস ইতিহাস বলতে বুঝতো ‘বিশ্লেষণ’ এবং ‘প্রকৃত ঘটনার বর্ণনা’। আমরা বলি, ইতিহাস হলো বিজ্ঞান। সেই বিজ্ঞান যার দ্বারা বিশ্লেষণ করে বোঝা যাবে মানুষ কীভাবে জীবনধারণ করেছে, তাদের শ্রম কীভাবে পৃথিবীর রূপ পাল্টিয়ে দিয়েছে এবং তাদের নিজেদের জীবনধারাও কি করে ও কেন ক্রমশ পরিবর্তিত হতে হতে আজকের এই বিশেষ রূপ লাভ করেছে। প্রত্যেকটি দেশের ইতিহাস আসলে বিশ্ব-ইতিহাসেরই একটা অংশমাত্র, অংশ সারা পৃথিবীর মানবেতিহাসের। এখন এই বইটিতে তোমরা যা পড়তে যাচ্ছ তা হলো বিশ্ব-ইতিহাসের প্রথমাংশ-প্রাচীন পৃথিবীর ইতিহাস-বিশ্ব-ইতিহাস প্রসঙ্গের বৃহদায়তন প্রথম একটি বিভাগ। সুদূর অতীতে মনুষ্যজীবন কেমন ছিল তারই কাহিনী।
-
-50%
ব্লুপ্রিন্ট
Original price was: ৪৫০.০০৳ .২২৫.০০৳ Current price is: ২২৫.০০৳ .“তুমি যেমন হয়ে উঠেছো, তা আসলে তোমার নিজের তৈরি নয়—এটা অনেকটাই তোমার ডিএনএ-র কীর্তি।”
-
-50%
ভারতবর্ষের ইতিহাস
Original price was: ১,২০০.০০৳ .৬০০.০০৳ Current price is: ৬০০.০০৳ .মুসলিম রাষ্ট্রশক্তি প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বের হিন্দুস্থানের অবস্থার কথা স্মরণ করিয়া প্রসিদ্ধ উর্দুভাষী কবি হালি বলিয়াছিলেন, ‘ইধর হিন্দ’মে হরতরফ আন্ধেরা’ -এদিকে হিন্দুস্থানে তখন চারদিকে অন্ধকার’! এ-কথার ঐতিহাসিক সত্যতা অস্বীকার করিবার উপায় নাই। বাংলাদেশের পক্ষেও এ-কথা সমান সত্য। বস্তুত, এদেশে বৈদেশিক মুসলিম রাষ্ট্রশক্তির প্রতিষ্ঠা কিছু আকস্মিক ঘটনা নয়, দৈবের অভিশাপও নয়, তাহা কার্যকর সম্বন্ধের অনিবার্য শৃঙ্খলায় বাঁধা।
কারণ সমাজদেহে যতদিন জীবনীশক্তি থাকে ততদিন ভিতর-বাহির হইতে যত আঘাতই লাগুক সমাজ আপন শক্তিতেই তাহাকে প্রতিরোধ করে, প্রত্যাঘাতে তাহাকে ফিরাইয়া দেয়, অথবা জীবনের কোনো ক্ষেত্রে বা কোনো পর্যায়ে পরাভব মানিলেও অন্য সকল ক্ষেত্রে ধীরে ধীরে নূতনতর শক্তিকে আত্মসাৎ করিয়া নিজেকেই শক্তিমান করিয়া তোলে। সমাজেতিহাসের এই যুক্তি প্রায় জৈব-জীবনেরই বিবর্তনের যুক্তি। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস এই বিবর্তন-যুক্তির জলন্ত দৃষ্টান্ত। এই যুক্তিতেই ভারতবর্ষ বার বার তাহার রাষ্ট্রীয় পরাধীনতাকে নূতনতর সমাজশক্তিতে রূপান্তরিত করিয়াছে, সকল আপাতবিরুদ্ধ প্রবাহকে, বিরোধী শক্তিকে সংহত করিয়া তাহাকে নূতন রূপদান করিয়া নিজেকেই সমৃদ্ধ ও শক্তিমান করিয়াছে, সমাজদেহে জড়ের জঞ্জাল স্তূপীকৃত হইতে দেয় নাই। -
-50%
মেটামরফোসিস
Original price was: ২০০.০০৳ .১০০.০০৳ Current price is: ১০০.০০৳ .একদিন ভোরবেলায়, ক্লান্ত আর কর্তব্যে জর্জর এক সেলসম্যান-গ্রেগর সামসা-ঘুম ভেঙে আবিষ্কার করে, তার শরীর আর আগের মতো নেই, পরিণত হয়েছে অদ্ভুত কীটে। কিছু একটা ভয়ানক, অজানা পরিবর্তন ঘটেছে।। সে চেষ্টা করে উঠতে, কথা বলতে, যেন দিনটাকে শুরু করতে পারে ঠিক আগের মতো। কিন্তু দরজার ও-পারে সময়ের চাবুক, চাকরির দায়, আর পরিবারের নির্ভরশীল নীরব আহ্বান-সব একসাথে চেপে বসে তার উপর।
যত এগোয় গল্প, ততই গ্রেগরের এই রূপান্তর তাকে সরিয়ে ফেলে আপন মানুষদের কাছ থেকে। ভেঙে যায় পরিচয়ের আয়না, বিবর্ণ হয়ে ওঠে ভালোবাসার ছায়া, আর রয়ে যায় শুধুই প্রশ্ন-মানুষ কীসে মানুষ? কী হলে কেউ আপন থাকে, আর কীসে সে হয়ে ওঠে এক নিঃসঙ্গ অচেনা সত্তা?
ফ্রাঞ্জ কাফকার দ্য মেটামরফসিস আমাদের নিয়ে যায় এক অবাস্তব, অথচ পরিচিত জগতে-যেখানে চেনা মুখগুলো সহসাই অপরিচিত হয়ে উঠে, আর নীরবতার মধ্যে লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে গভীর আর্তি। এই কাহিনি শুধুমাত্র এক অদ্ভুত শারীরিক রূপান্তরের নয়-এ এক নিঃসঙ্গতার সংগীত, এক অস্তিত্বের দীর্ঘশ্বাস।
-
-50%
লেটার টু এ চাইল্ড নেভার বর্ন
Original price was: ৩০০.০০৳ .১৫০.০০৳ Current price is: ১৫০.০০৳ .কাল রাতেই তোমার অস্তিত্ব জানলাম-শূন্য থেকে মুক্তি পাওয়া এক বিন্দু জীবন। অন্ধকারে চোখ খুলে শুয়ে ছিলাম। তখন হঠাৎ নিশ্চিত হলাম তুমি আছ। তোমার অস্তিত্ব আছে। মনে হলো একটা বুলেট এসে আমাকে বিদ্ধ করল। হৃৎপিণ্ড বন্ধ হয়ে এল। বিস্ময়ের বারুদগর্জনে যখন সেটা আবার চলতে শুরু করল, মনে হলো কেউ আমাকে ছুড়ে ফেলেছে গভীর এক কুয়াতে। সেখানে সবকিছু অনিশ্চিত আর ভয়ংকর। একটা ভয় আমার মুখ, চুল, সর্বস্বতে জড়িয়ে আছে। আমি তাতে তলিয়ে গিয়েছি। এই ভয় অন্যদের নিয়ে নয়। অন্যদের আমি পরোয়া করি না। ঈশ্বরের ভয়ও নয়। ঈশ্বরে আমার বিশ্বাস নেই। কষ্টকেও ভয় নয়। এই ভয় তোমাকে নিয়ে। ভয় সেই পরিস্থিতির যা শূন্য থেকে টান মেরে তোমাকে বের করে আমার শরীরে জুড়ে দিয়েছে।
-
-50%
সিদ্ধার্থ
Original price was: ৩৫০.০০৳ .১৭৫.০০৳ Current price is: ১৭৫.০০৳ .হেসের নায়ক এক তরুণ ব্রাহ্মণ কুমার। শাস্ত্রপাঠ এবং যাগযজ্ঞ কিছুই তাকে জীবন-জিজ্ঞাসার উত্তর দিতে পারল না। তাই সে গৃহ ত্যাগ করে বনে গেল, সকল প্রকার কঠোর তপশ্চর্যায় পারদর্শী হলো। জীবনের উদ্দেশ্য কী এবং জীবন অনিবার্যরূপে যে বেদনার বোঝা নিয়ে আসে তার হাত থেকেই বা মুক্তি পাওয়া যাবে কোন পথে-এসব প্রশ্ন তাকে তাড়া করে ফেরে। হেরমান হেসের সিদ্ধার্থ জীবনপিপাসা, জ্ঞানতৃষ্ণা ও আত্মানুসন্ধানের এক অপরূপ আখ্যানহেসে