• -50% উভচর মানুষ

    উভচর মানুষ

    “রাশিয়ান লেখক আলেক্সান্দর বেলায়েভের অসাধারণ একটা বৈজ্ঞানিক কল্পকাহিনি ‘উভচর মানুষ’। বিজ্ঞান নিয়ে একটা কল্পিত কাহিনিতে লেখক মানবতা, প্রেমের সৌন্দর্য, মানবকল্যাণে বিজ্ঞান ও ধর্মান্ধতাসহ নানা বিষয় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।” এই উপন্যাসটি আর্জেন্টিনার বুয়েনাস-আইরেসের প্রেক্ষাপটে লেখা। স্পেনিশ বংশোদ্ভূত আর্জেন্টেনীয় সার্জন সালভাতর অঙ্গ সংস্থানসহ বিভিন্ন জৈবিক গবেষণা করতেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন রেড-ইন্ডিয়ান রোগীর চিকিৎসা করতেন।
    রেড-ইন্ডিয়ানদের কাছে তিনি ভগবান-তুল্য। তাঁর খ্যাতির জন্য পুরো দক্ষিণ আমেরিকা থেকে রেড-ইন্ডিয়ান রোগী আসতো চিকিৎসা নিতে। একদিন তাঁর কাছে এমন এক রেড-ইন্ডিয়ান শিশুকে নিয়ে আসা হয়, যাকে বাঁচানো ছিল অসম্ভব। তার শ্বাসক্রিয়া সঠিকভাবে কাজ করছিল না। তাকে বাঁচানোর জন্য সালভাতর বাচ্চা হাঙরের কানকো সংস্থান করেন। এর ফলে তাকে বাঁচানো সম্ভব হয়। কিন্তু তাকে এজন্য অনেকটা পানিতে থাকতে হবে এবং ডাঙায় শ্বাস নিতে হবে। সেই সময় ঐ শিশুর পিতা বালতাজারকে বলা হয় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

    Original price was: ৩৫০.০০৳ .Current price is: ১৭৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্ষিপ্ত ইতিহাস

    দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্ষিপ্ত ইতিহাস

    এই সংক্ষিপ্ত ইতিহাস গ্রন্থটিতে নির্দিষ্ট উদাহরণের ভিত্তিতে, মহাফেজখানা থেকে প্রাপ্ত নতুন ও স্বল্পজ্ঞাত দলিলাদির সাহায্যে, সােভিয়েত এবং বিদেশী রাজনীতিজ্ঞ আর সেনাপতিদের স্মৃতিকথার সহায়তা নিয়ে বর্ণিত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান ঘটনাবলির কাহিনী। বইটিতে নির্দিষ্ট কিছু সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে।

    Original price was: ৭০০.০০৳ .Current price is: ৩৫০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% পৃথিবীর ইতিহাস : প্রাচীন যুগ

    পৃথিবীর ইতিহাস : প্রাচীন যুগ

    প্রাচীন গ্রীস ইতিহাস বলতে বুঝতো ‘বিশ্লেষণ’ এবং ‘প্রকৃত ঘটনার বর্ণনা’। আমরা বলি, ইতিহাস হলো বিজ্ঞান। সেই বিজ্ঞান যার দ্বারা বিশ্লেষণ করে বোঝা যাবে মানুষ কীভাবে জীবনধারণ করেছে, তাদের শ্রম কীভাবে পৃথিবীর রূপ পাল্টিয়ে দিয়েছে এবং তাদের নিজেদের জীবনধারাও কি করে ও কেন ক্রমশ পরিবর্তিত হতে হতে আজকের এই বিশেষ রূপ লাভ করেছে। প্রত্যেকটি দেশের ইতিহাস আসলে বিশ্ব-ইতিহাসেরই একটা অংশমাত্র, অংশ সারা পৃথিবীর মানবেতিহাসের। এখন এই বইটিতে তোমরা যা পড়তে যাচ্ছ তা হলো বিশ্ব-ইতিহাসের প্রথমাংশ-প্রাচীন পৃথিবীর ইতিহাস-বিশ্ব-ইতিহাস প্রসঙ্গের বৃহদায়তন প্রথম একটি বিভাগ। সুদূর অতীতে মনুষ্যজীবন কেমন ছিল তারই কাহিনী।

    Original price was: ৬৫০.০০৳ .Current price is: ৩২৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% ভারতবর্ষের ইতিহাস

    ভারতবর্ষের ইতিহাস

    মুসলিম রাষ্ট্রশক্তি প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বের হিন্দুস্থানের অবস্থার কথা স্মরণ করিয়া প্রসিদ্ধ উর্দুভাষী কবি হালি বলিয়াছিলেন, ‘ইধর হিন্দ’মে হরতরফ আন্ধেরা’ -এদিকে হিন্দুস্থানে তখন চারদিকে অন্ধকার’! এ-কথার ঐতিহাসিক সত্যতা অস্বীকার করিবার উপায় নাই। বাংলাদেশের পক্ষেও এ-কথা সমান সত্য। বস্তুত, এদেশে বৈদেশিক মুসলিম রাষ্ট্রশক্তির প্রতিষ্ঠা কিছু আকস্মিক ঘটনা নয়, দৈবের অভিশাপও নয়, তাহা কার্যকর সম্বন্ধের অনিবার্য শৃঙ্খলায় বাঁধা।
    কারণ সমাজদেহে যতদিন জীবনীশক্তি থাকে ততদিন ভিতর-বাহির হইতে যত আঘাতই লাগুক সমাজ আপন শক্তিতেই তাহাকে প্রতিরোধ করে, প্রত্যাঘাতে তাহাকে ফিরাইয়া দেয়, অথবা জীবনের কোনো ক্ষেত্রে বা কোনো পর্যায়ে পরাভব মানিলেও অন্য সকল ক্ষেত্রে ধীরে ধীরে নূতনতর শক্তিকে আত্মসাৎ করিয়া নিজেকেই শক্তিমান করিয়া তোলে। সমাজেতিহাসের এই যুক্তি প্রায় জৈব-জীবনেরই বিবর্তনের যুক্তি। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস এই বিবর্তন-যুক্তির জলন্ত দৃষ্টান্ত। এই যুক্তিতেই ভারতবর্ষ বার বার তাহার রাষ্ট্রীয় পরাধীনতাকে নূতনতর সমাজশক্তিতে রূপান্তরিত করিয়াছে, সকল আপাতবিরুদ্ধ প্রবাহকে, বিরোধী শক্তিকে সংহত করিয়া তাহাকে নূতন রূপদান করিয়া নিজেকেই সমৃদ্ধ ও শক্তিমান করিয়াছে, সমাজদেহে জড়ের জঞ্জাল স্তূপীকৃত হইতে দেয় নাই।

    Original price was: ১,২০০.০০৳ .Current price is: ৬০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% রুশ বিপ্লব কী ঘটেছিল ?

    রুশ বিপ্লব কী ঘটেছিল ?

    ‘আমার কোনই সন্দেহ ছিল না যে
    সোভিয়েত বিপ্লব মানবসমাজকে
    বিরাট একটা লাফে এগিয়ে দিয়েছে,
    প্রজ্জ্বলিত করেছে এক অগ্নিশিখা
    যা নির্বাপিত করা যাবে না,
    এবং স্থাপন করেছে সেই নতুন সভ্যতার বুনিয়াদ পৃথিবী যার দিকে এগিয়ে যেতে পারে।’

    Original price was: ৩০০.০০৳ .Current price is: ১৫০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% রুশদেশের উপকথা

    রুশদেশের উপকথা

    “…প্রত্যেক জাতির নিজস্ব রূপকথা আছে। বিভিন্ন দেশের রূপকথার মধ্যে যেমন মিল অনেক, তেমনি তফাৎও প্রচুর। ভারতীয়, ইংরেজি, রাশিয়ান, জার্মান, ফরাসি, চীনা রূপকথার পার্থক্য খুব সহজেই ধরা যায়। কেননা সাধারণ লােকের জীবনযাত্রা, প্রাকৃতিক পরিবেশ এবং যে দেশে গল্পগুলি জন্ম লাভ করে পুরুষানুক্রমে হাত বদলের ফলে বর্তমান আকৃতি লাভ করেছে, রূপকথায় সে সব কিছুর সুস্পষ্ট ছাপ থেকে যায়… ।
    এই সব কাহিনির বেশিরভাগই যখন প্রথম বলা হয়েছিল, তারপর বহু শতাব্দী পার হয়ে গেছে। যারা কাহিনি বলেছে তারা তাদের পছন্দমত, তাদের ইচ্ছানুসারে এদিক ওদিক বাড়িয়ে নতুন কিছু যােগ করে নতুন রূপ দিয়েছে। কাহিনিগুলাে যত পুরনাে হয়েছে, ততই বেশি মনােগ্রাহী হয়েছে, আর তাদের শিল্পগুণও বেড়েছে। শত শত বছর ধরে লােকেরা মেজে-ঘষে তুলির নানা টানে এদের একেবারে নিখুঁত করে তুলেছে।…

    Original price was: ৩৫০.০০৳ .Current price is: ১৭৫.০০৳ .
    কার্টে যোগ করুন