• -50% দ্য ইনটিমেট বন্ড

    দ্য ইনটিমেট বন্ড

    মানুষ ও পশুর সহাবস্থানের এক চিরন্তন ইতিহাস – ব্রায়ান ফাগানের The Intimate Bond আপনার পোষা কুকুরটি যখন আপনাকে দেখে লেজ নাড়ে, কিংবা খামারের মাঠে কাজ করা একটি ষাঁড় যখন আপনাকে বোঝে—তখন কি কখনো ভেবেছেন, এই সম্পর্কের শিকড় কতটা গভীরে প্রোথিত? ব্রায়ান ফাগানের The Intimate Bond আমাদের নিয়ে যায় সময়ের গহ্বরে—যেখানে মানুষ ও প্রাণীর এই অনন্য, ঘনিষ্ঠ সম্পর্কের সূচনা হয়েছিল। হিংস্রতা, সহযোগিতা, ভালোবাসা আর প্রয়োজনের টানাপোড়েনে গড়া হাজার বছরের এই সম্পর্ক বদলে দিয়েছে আমাদের সভ্যতা, কৃষি, পরিবহন এমনকি আমাদের ধর্মবিশ্বাসও। এই বই শুধু ইতিহাস নয়, বরং মানুষের অস্তিত্বের এক সংবেদনশীল অধ্যায়—যেখানে ঘোড়া, গরু, ছাগল, কুকুর থেকে শুরু করে উট পর্যন্ত হয়ে উঠেছে আমাদের নিকটতম সঙ্গী। যারা ইতিহাস ভালোবাসেন, প্রাণী ভালোবাসেন কিংবা মানুষের সভ্যতা কীভাবে গড়ে উঠেছে, তা জানতে আগ্রহী—The Intimate Bond হতে পারে আপনার পরবর্তী প্রিয় বই।

    Original price was: ৬০০.০০৳ .Current price is: ৩০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% দ্য ন্যারো করিডোর

    দ্য ন্যারো করিডোর

    এই গ্রন্থ ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির সম্মিলনে গড়ে ওঠা এক গভীর বিশ্লেষণ, যা শুধু বিগত ঘটনাবলির ব্যাখ্যা দেয় না, বরং ভবিষ্যতের পথনির্দেশও করে। যারা সমাজ, রাষ্ট্র এবং স্বাধীনতার বাস্তব ও তাত্ত্বিক জটিলতা বুঝতে চান, তাঁদের জন্য এই বই এক অপরিহার্য পাঠ। এই করিডোর সংকীর্ণ, এই পথ কঠিন—কিন্তু এই পথেই মুক্তির সম্ভাবনা।

    Original price was: ১,২০০.০০৳ .Current price is: ৬০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% দ্য পাওয়ার অব জিওগ্রাফি

    দ্য পাওয়ার অব জিওগ্রাফি

    Original price was: ৬০০.০০৳ .Current price is: ৩০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% দ্য প্রিন্স

    দ্য প্রিন্স

    বিশ্ব ইতিহাসে কিংবদন্তিতুল্য নাম নিকোলাে মেকিয়াভেলি (১৪৬৯-১৫২৭)। পাঁচশত বছর আগের এই রাজনীতিক, দার্শনিক, কূটনীতিক, ইতিহাসবিধ সর্বোপরি মানবতাবাদী মহাপুরুষের নাম আজও উচ্চারিত হয় মানুষের মুখেমুখে। উচ্চারিত হয় প্রসংশায়। এর কারণ বােধকরি অভিষ্ট অর্জন বা স্বার্থ হাসিলে মেকিয়াভেলি অতুলনীয় প্রজ্ঞা, বুদ্ধির প্রখরতা কিংবা কূটনীতিক চাল তাকে এমন পর্যায়ে উন্নীত করেছে।

    রাজনীতি তথা রাষ্ট্রতত্ত্ব পঠন-পাঠনে আজও গুরুত্বসহকারে পঠিত হচ্ছে তার বিশ্বখ্যাত গ্রন্থ ‘দ্য প্রিন্স’। অনুশীলন করা করা হয় তার কূটরাজনীতিক পথরেখা।

    Original price was: ৩৫০.০০৳ .Current price is: ১৭৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% দ্য ফিউচার অব জিয়োগ্রাফি

    দ্য ফিউচার অব জিয়োগ্রাফি

    কোন কোন কার্যকলাপকে “মহাকাশ কার্যকলাপ” বলা হবে? যদি কোনো দেশ পৃথিবীতে অবস্থিত একটি ড্রোন নিয়ন্ত্রণ করতে মহাকাশ-নির্ভর স্যাটেলাইট ব্যবহার করে, এবং সেই ড্রোন কোনো সামরিক লক্ষ্যবস্তুতে মিসাইল ছোড়ে, তাহলে কি সেটি মহাকাশ চুক্তি লঙ্ঘন হিসেবে গণ্য হবে? যদি ব্যবহৃত উপগ্রহটি বাণিজ্যিক হয়, তাহলে কি সেটি এবং তার পুরো নেটওয়ার্ককে এখন অস্ত্র ব্যবস্থা হিসেবে বিবেচনা করা যায়?২০০৪ সালে ইরাক যুদ্ধের সময়, মার্কিন যুক্তরাষ্ট্র যে গোলাবারুদ ব্যবহার করেছিল, তার ৬৮ শতাংশই ছিল স্যাটেলাইট-নিয়ন্ত্রিত, এবং এর ৮০ শতাংশই ছিল বাণিজ্যিক উপগ্রহের মাধ্যমে পরিচালিত। এখন প্রশ্ন ওঠে, যদি ইরাকের সে সময় স্যাটেলাইটে হামলা চালানোর প্রযুক্তি থাকত, তাহলে কি তারা যুক্তরাষ্ট্রের সেই উপগ্রহগুলোতে আঘাত হানার অধিকার রাখত?

    Original price was: ৪৫০.০০৳ .Current price is: ২২৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% ধর্ম ও নৈতিকতা

    ধর্ম ও নৈতিকতা

    ২০২৪ সালে প্রকাশিত ‘ঈশ্বর ধর্ম দর্শন’ বইটকে বলি প্রগতির সম্পূর্ণ কোর্স। প্রগতিকে আরও এগিয়ে নেয়া দরকার। আমাদের সংস্কৃতিতে ধর্মান্ধতা এমনভাবে শিকড় বিস্তার করেছে যে তা উপড়ে ফেলা সহজ নয়। এখানে কোনো কিছু নিয়ে বিতর্ক তৈরি করাই অসম্ভব হয়ে পড়ে। বিভিন্ন ট্যাগিং এর ভয়ে কথা বলাই কঠিন হয়ে যায়। তার মধ্যে জুলাই অভ্যুত্থানের পরে শুরু হয়েছে মবতন্ত্রের মচ্ছব। এ দেশে নৈতিকতাকে দেখা হয় ধর্মের মাপকাঠিতে। বিজ্ঞান ও যুক্তির পরিবর্তে ধর্মগ্রন্থের কথাকেই প্রতিষ্ঠা দেয়া হয় বিজ্ঞান ও যুক্তি হিসেবে। বুদ্ধিবৃত্তিক চর্চায় টেনে আনা হয় ধর্মকে। ধর্মনির্ভর রাজনীতির আধিপত্যে জ্ঞান-বিজ্ঞানের চর্চাকে দেখা হচ্ছে অপরাধ হিসেবে। তাহলে মুক্তচিন্তার স্থান কোথায় থাকবে? মুক্তির পথ কী বন্ধ হয়ে যাবে? এজন্য আরও সাতটি দিক নিয়ে সাতটি প্রবন্ধ লিখেছি জুলাই আন্দোলনের পরে, যা বিভিন্ন লিটলম্যাগে প্রকাশিত হয়েছে। আশা করছি বইটি প্রগতিশীল মানুষদের প্রগতি চর্চায় ভূমিকা রাখবে আর নতুন পাঠকদের জন্য চমক হিসেবে থাকবেÑআলোয় ভরা নতুন পথ।

    Original price was: ৪৫০.০০৳ .Current price is: ২২৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -60% নিয়ন ক্লাসিক সিরিজ (৯টি বই)

    নিয়ন ক্লাসিক সিরিজ (৯টি বই)

    বইয়ের তালিকা-

    1. দি প্রফেট
    2. লেটার টু এ চাইল্ড নেভার বর্ণ
    3. অ্যা শর্ট হিস্ট্রি অব মিথ
    4. সিদ্ধার্থ
    5. দি অ্যালকেমিস্ট
    6.  অ্যানিম্যাল ফার্ম
    7.  দি প্রিন্স
    8. মেটামরফোসিস
    9. দি আর্ট অব ওয়ার
    Original price was: ২,৫০০.০০৳ .Current price is: ১,০০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% নেক্সাস

    নেক্সাস

    আজকের বিশ্বের প্রধান দ্বন্ধ মানুষের সাথে মানুষের নয়, কার্বনের সাথে সিলিকনের। অন্তিম পরাজয়ের পূর্বে এই দ্বন্ধ সম্পর্কে ডিজিটাল বিশ্বের প্রতিটি কার্বন সত্তার জানা প্রয়োজন। মানব সভ্যতার অস্তিত্ব হুমকির মুখে। আমরা এমন একটি সময়ে অবস্থান করছি, যেখানে আমাদের তৈরি টুলস আমাদের থেকে কয়েক মিলিয়ন বেশি ক্ষমতাবান। মানুষ পারমাণবিক বোমা তৈরি করেছিল, কিন্তু পারমাণবিক বোমার উপর মানুষের পরিপূর্ণ কন্ট্রোল ছিল।
    একটি পারমাণবিক বোমার চিন্তা, গবেষণা, সৃষ্টিশীলতা ও ডিসিশন নেয়ার ক্ষমতা নেই। হুট করে একটি পারমাণবিক বোমা ডিসিশন নিতে পারে না, আমি বাংলাদেশে বিস্ফোরিত হব। কিন্তু মানুষ আজ এমন একটি বোমা ডেভেলপ করেছে, যেটি নিজের ব্যাপারে নিজেই ডিসিশন নিতে পারে। যে ইনফরমেশন নেটওয়ার্ক তৈরি করতে পৃথিবীর সকল মানুষের ৩০,০০০ বছর সময় লেগেছিল, একটি এআই এর কাছে তার থেকে কয়েক মিলিয়ন বেশি ডেটা তৈরি হচ্ছে।

    Original price was: ৮০০.০০৳ .Current price is: ৪০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% পৃথিবীর ইতিহাস : প্রাচীন যুগ

    পৃথিবীর ইতিহাস : প্রাচীন যুগ

    প্রাচীন গ্রীস ইতিহাস বলতে বুঝতো ‘বিশ্লেষণ’ এবং ‘প্রকৃত ঘটনার বর্ণনা’। আমরা বলি, ইতিহাস হলো বিজ্ঞান। সেই বিজ্ঞান যার দ্বারা বিশ্লেষণ করে বোঝা যাবে মানুষ কীভাবে জীবনধারণ করেছে, তাদের শ্রম কীভাবে পৃথিবীর রূপ পাল্টিয়ে দিয়েছে এবং তাদের নিজেদের জীবনধারাও কি করে ও কেন ক্রমশ পরিবর্তিত হতে হতে আজকের এই বিশেষ রূপ লাভ করেছে। প্রত্যেকটি দেশের ইতিহাস আসলে বিশ্ব-ইতিহাসেরই একটা অংশমাত্র, অংশ সারা পৃথিবীর মানবেতিহাসের। এখন এই বইটিতে তোমরা যা পড়তে যাচ্ছ তা হলো বিশ্ব-ইতিহাসের প্রথমাংশ-প্রাচীন পৃথিবীর ইতিহাস-বিশ্ব-ইতিহাস প্রসঙ্গের বৃহদায়তন প্রথম একটি বিভাগ। সুদূর অতীতে মনুষ্যজীবন কেমন ছিল তারই কাহিনী।

    Original price was: ৬৫০.০০৳ .Current price is: ৩২৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস

    পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস

    এইচ জি ওয়েলসের একটি যুগান্তকারী বই পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস। মহাকাশ থেকে শুরু করে সরীসৃপ যুগ, নিওলিথিক সভ্যতা, ইহুদি ধর্মের উত্থান, এথেন্সের স্বর্ণযুগ, খ্রিষ্টের জীবন, ইসলামের উত্থান, আমেরিকা আবিষ্কার ও শিল্পবিপ্লবের মতো বিষয়গুলোকে লেখক সহজ ও আকর্ষণীয় ভাষায় বর্ণনা করেছেন। পাঠক বইটি উপন্যাসের মতো পড়ে যেতে পারবেন।

    Original price was: ৬০০.০০৳ .Current price is: ৩০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% প্রিজনার্স অব জিওগ্রাফি

    প্রিজনার্স অব জিওগ্রাফি

    চীন সারা পৃথিবীর জন্য পণ্য উৎপাদন করে। এজন্য চীনকে প্রচুর জ্বালানি আমদানি করতে হয়। আর এই তেল-গ্যাসের ৮০ শতাংশ আসে মালাক্কা প্রণালি হয়ে। তাই এই অঞ্চলের সবগুলো দেশই চীনের কাছে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। এই তিনটি দেশই মালাক্কা প্রণালির পাশে অবস্থিত। মালাক্কা খুবই সরু একটি প্রণালি। সবথেকে সরু অংশে এর প্রস্থ মাত্র ১.৭ মাইল। এই দেশগুলোর সাথে বড় কোনো সমস্যা হলে চীনের জ্বালানি আমদানি বিশাল হুমকির মুখে পড়বে। এতে চীনের অর্থনীতি পড়ে যাবে বিশাল চাপের মুখে।

    Original price was: ৫৫০.০০৳ .Current price is: ২৭৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% ফা-হিয়েনের দেখা ভারত

    ফা-হিয়েনের দেখা ভারত

    Original price was: ২০০.০০৳ .Current price is: ১০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% ব্লুপ্রিন্ট

    ব্লুপ্রিন্ট

    “তুমি যেমন হয়ে উঠেছো, তা আসলে তোমার নিজের তৈরি নয়—এটা অনেকটাই তোমার ডিএনএ-র কীর্তি।”

    Original price was: ৪৫০.০০৳ .Current price is: ২২৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% ভারতবর্ষের ইতিহাস

    ভারতবর্ষের ইতিহাস

    মুসলিম রাষ্ট্রশক্তি প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বের হিন্দুস্থানের অবস্থার কথা স্মরণ করিয়া প্রসিদ্ধ উর্দুভাষী কবি হালি বলিয়াছিলেন, ‘ইধর হিন্দ’মে হরতরফ আন্ধেরা’ -এদিকে হিন্দুস্থানে তখন চারদিকে অন্ধকার’! এ-কথার ঐতিহাসিক সত্যতা অস্বীকার করিবার উপায় নাই। বাংলাদেশের পক্ষেও এ-কথা সমান সত্য। বস্তুত, এদেশে বৈদেশিক মুসলিম রাষ্ট্রশক্তির প্রতিষ্ঠা কিছু আকস্মিক ঘটনা নয়, দৈবের অভিশাপও নয়, তাহা কার্যকর সম্বন্ধের অনিবার্য শৃঙ্খলায় বাঁধা।
    কারণ সমাজদেহে যতদিন জীবনীশক্তি থাকে ততদিন ভিতর-বাহির হইতে যত আঘাতই লাগুক সমাজ আপন শক্তিতেই তাহাকে প্রতিরোধ করে, প্রত্যাঘাতে তাহাকে ফিরাইয়া দেয়, অথবা জীবনের কোনো ক্ষেত্রে বা কোনো পর্যায়ে পরাভব মানিলেও অন্য সকল ক্ষেত্রে ধীরে ধীরে নূতনতর শক্তিকে আত্মসাৎ করিয়া নিজেকেই শক্তিমান করিয়া তোলে। সমাজেতিহাসের এই যুক্তি প্রায় জৈব-জীবনেরই বিবর্তনের যুক্তি। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস এই বিবর্তন-যুক্তির জলন্ত দৃষ্টান্ত। এই যুক্তিতেই ভারতবর্ষ বার বার তাহার রাষ্ট্রীয় পরাধীনতাকে নূতনতর সমাজশক্তিতে রূপান্তরিত করিয়াছে, সকল আপাতবিরুদ্ধ প্রবাহকে, বিরোধী শক্তিকে সংহত করিয়া তাহাকে নূতন রূপদান করিয়া নিজেকেই সমৃদ্ধ ও শক্তিমান করিয়াছে, সমাজদেহে জড়ের জঞ্জাল স্তূপীকৃত হইতে দেয় নাই।

    Original price was: ১,২০০.০০৳ .Current price is: ৬০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% মাদার মেরি কামস টু মি

    মাদার মেরি কামস টু মি

    মা মেরি আমার সম্মুখে (Mother Mary Comes To Me) অরুন্ধতী রায়ের প্রথম আত্মকথামূলক বই। কীভাবে একটা সাধারণ কিশোরী থেকে হয়ে উঠলেন আজকের অরুন্ধতী তা অকপটে স্বীকার করেছেন। তার মায়ের সঙ্গে জটিল সম্পর্কও ওঠে এসেছে বইতে। যে মাকে তিনি একিসঙ্গে ডাকেন “আমার আশ্রয় এবং আমার ঝড়।”২০২২ সালের সেপ্টেম্বরে মায়ের মৃত্যুতে ভেঙে পরেছিলেন তিনি। তখনই তিনি লেখা শুরু করেন এই বই। মায়ের কাছ থেকে তিনি আঠারো বছর বয়সে দূরে সরে গিয়েছিলেন—“ভালোবাসি না বলে নয়, বরং ভালোবাসা টিকিকে রাখার জন্যই।” সেই লিখনের সূত্র ধরে খুলে যায় এক আশ্চর্য স্মৃতিকথা। উঠে আসে কেরালার শৈশব, তার মায়ের একক প্রচেস্টায় নির্মিত স্কুলের গল্প, লেখকের প্রথম ভালবাসার গল্প, আর আজকের আরুন্ধতী রায়।

    স্মৃতিকথার মধ্যেই উঠে আসে তখনকার ভারতের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অবস্থার বর্ণনা।

    Original price was: ৬০০.০০৳ .Current price is: ৩০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -73% মেগান্থেনীসের ভারত বিবরণ

    মেগান্থেনীসের ভারত বিবরণ

    Original price was: ৪৫০.০০৳ .Current price is: ১২০.০০৳ .
    কার্টে যোগ করুন