-
-50%
দ্য ন্যারো করিডোর
Original price was: ১,২০০.০০৳ .৬০০.০০৳ Current price is: ৬০০.০০৳ .এই গ্রন্থ ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির সম্মিলনে গড়ে ওঠা এক গভীর বিশ্লেষণ, যা শুধু বিগত ঘটনাবলির ব্যাখ্যা দেয় না, বরং ভবিষ্যতের পথনির্দেশও করে। যারা সমাজ, রাষ্ট্র এবং স্বাধীনতার বাস্তব ও তাত্ত্বিক জটিলতা বুঝতে চান, তাঁদের জন্য এই বই এক অপরিহার্য পাঠ। এই করিডোর সংকীর্ণ, এই পথ কঠিন—কিন্তু এই পথেই মুক্তির সম্ভাবনা।
-
-50%
দ্য পাওয়ার অব জিওগ্রাফি
Original price was: ৬০০.০০৳ .৩০০.০০৳ Current price is: ৩০০.০০৳ . -
-50%
দ্য প্রিন্স
Original price was: ৩৫০.০০৳ .১৭৫.০০৳ Current price is: ১৭৫.০০৳ .বিশ্ব ইতিহাসে কিংবদন্তিতুল্য নাম নিকোলাে মেকিয়াভেলি (১৪৬৯-১৫২৭)। পাঁচশত বছর আগের এই রাজনীতিক, দার্শনিক, কূটনীতিক, ইতিহাসবিধ সর্বোপরি মানবতাবাদী মহাপুরুষের নাম আজও উচ্চারিত হয় মানুষের মুখেমুখে। উচ্চারিত হয় প্রসংশায়। এর কারণ বােধকরি অভিষ্ট অর্জন বা স্বার্থ হাসিলে মেকিয়াভেলি অতুলনীয় প্রজ্ঞা, বুদ্ধির প্রখরতা কিংবা কূটনীতিক চাল তাকে এমন পর্যায়ে উন্নীত করেছে।
রাজনীতি তথা রাষ্ট্রতত্ত্ব পঠন-পাঠনে আজও গুরুত্বসহকারে পঠিত হচ্ছে তার বিশ্বখ্যাত গ্রন্থ ‘দ্য প্রিন্স’। অনুশীলন করা করা হয় তার কূটরাজনীতিক পথরেখা।
-
-50%
দ্য ফিউচার অব জিয়োগ্রাফি
Original price was: ৪৫০.০০৳ .২২৫.০০৳ Current price is: ২২৫.০০৳ .কোন কোন কার্যকলাপকে “মহাকাশ কার্যকলাপ” বলা হবে? যদি কোনো দেশ পৃথিবীতে অবস্থিত একটি ড্রোন নিয়ন্ত্রণ করতে মহাকাশ-নির্ভর স্যাটেলাইট ব্যবহার করে, এবং সেই ড্রোন কোনো সামরিক লক্ষ্যবস্তুতে মিসাইল ছোড়ে, তাহলে কি সেটি মহাকাশ চুক্তি লঙ্ঘন হিসেবে গণ্য হবে? যদি ব্যবহৃত উপগ্রহটি বাণিজ্যিক হয়, তাহলে কি সেটি এবং তার পুরো নেটওয়ার্ককে এখন অস্ত্র ব্যবস্থা হিসেবে বিবেচনা করা যায়?২০০৪ সালে ইরাক যুদ্ধের সময়, মার্কিন যুক্তরাষ্ট্র যে গোলাবারুদ ব্যবহার করেছিল, তার ৬৮ শতাংশই ছিল স্যাটেলাইট-নিয়ন্ত্রিত, এবং এর ৮০ শতাংশই ছিল বাণিজ্যিক উপগ্রহের মাধ্যমে পরিচালিত। এখন প্রশ্ন ওঠে, যদি ইরাকের সে সময় স্যাটেলাইটে হামলা চালানোর প্রযুক্তি থাকত, তাহলে কি তারা যুক্তরাষ্ট্রের সেই উপগ্রহগুলোতে আঘাত হানার অধিকার রাখত?
-
-50%
ধর্ম ও নৈতিকতা
Original price was: ৪৫০.০০৳ .২২৫.০০৳ Current price is: ২২৫.০০৳ .২০২৪ সালে প্রকাশিত ‘ঈশ্বর ধর্ম দর্শন’ বইটকে বলি প্রগতির সম্পূর্ণ কোর্স। প্রগতিকে আরও এগিয়ে নেয়া দরকার। আমাদের সংস্কৃতিতে ধর্মান্ধতা এমনভাবে শিকড় বিস্তার করেছে যে তা উপড়ে ফেলা সহজ নয়। এখানে কোনো কিছু নিয়ে বিতর্ক তৈরি করাই অসম্ভব হয়ে পড়ে। বিভিন্ন ট্যাগিং এর ভয়ে কথা বলাই কঠিন হয়ে যায়। তার মধ্যে জুলাই অভ্যুত্থানের পরে শুরু হয়েছে মবতন্ত্রের মচ্ছব। এ দেশে নৈতিকতাকে দেখা হয় ধর্মের মাপকাঠিতে। বিজ্ঞান ও যুক্তির পরিবর্তে ধর্মগ্রন্থের কথাকেই প্রতিষ্ঠা দেয়া হয় বিজ্ঞান ও যুক্তি হিসেবে। বুদ্ধিবৃত্তিক চর্চায় টেনে আনা হয় ধর্মকে। ধর্মনির্ভর রাজনীতির আধিপত্যে জ্ঞান-বিজ্ঞানের চর্চাকে দেখা হচ্ছে অপরাধ হিসেবে। তাহলে মুক্তচিন্তার স্থান কোথায় থাকবে? মুক্তির পথ কী বন্ধ হয়ে যাবে? এজন্য আরও সাতটি দিক নিয়ে সাতটি প্রবন্ধ লিখেছি জুলাই আন্দোলনের পরে, যা বিভিন্ন লিটলম্যাগে প্রকাশিত হয়েছে। আশা করছি বইটি প্রগতিশীল মানুষদের প্রগতি চর্চায় ভূমিকা রাখবে আর নতুন পাঠকদের জন্য চমক হিসেবে থাকবেÑআলোয় ভরা নতুন পথ।
-
-60%
নিয়ন ক্লাসিক সিরিজ (৯টি বই)
Original price was: ২,৫০০.০০৳ .১,০০০.০০৳ Current price is: ১,০০০.০০৳ .বইয়ের তালিকা-
- দি প্রফেট
- লেটার টু এ চাইল্ড নেভার বর্ণ
- অ্যা শর্ট হিস্ট্রি অব মিথ
- সিদ্ধার্থ
- দি অ্যালকেমিস্ট
- অ্যানিম্যাল ফার্ম
- দি প্রিন্স
- মেটামরফোসিস
- দি আর্ট অব ওয়ার
-
-50%
নেক্সাস
Original price was: ৮০০.০০৳ .৪০০.০০৳ Current price is: ৪০০.০০৳ .আজকের বিশ্বের প্রধান দ্বন্ধ মানুষের সাথে মানুষের নয়, কার্বনের সাথে সিলিকনের। অন্তিম পরাজয়ের পূর্বে এই দ্বন্ধ সম্পর্কে ডিজিটাল বিশ্বের প্রতিটি কার্বন সত্তার জানা প্রয়োজন। মানব সভ্যতার অস্তিত্ব হুমকির মুখে। আমরা এমন একটি সময়ে অবস্থান করছি, যেখানে আমাদের তৈরি টুলস আমাদের থেকে কয়েক মিলিয়ন বেশি ক্ষমতাবান। মানুষ পারমাণবিক বোমা তৈরি করেছিল, কিন্তু পারমাণবিক বোমার উপর মানুষের পরিপূর্ণ কন্ট্রোল ছিল।
একটি পারমাণবিক বোমার চিন্তা, গবেষণা, সৃষ্টিশীলতা ও ডিসিশন নেয়ার ক্ষমতা নেই। হুট করে একটি পারমাণবিক বোমা ডিসিশন নিতে পারে না, আমি বাংলাদেশে বিস্ফোরিত হব। কিন্তু মানুষ আজ এমন একটি বোমা ডেভেলপ করেছে, যেটি নিজের ব্যাপারে নিজেই ডিসিশন নিতে পারে। যে ইনফরমেশন নেটওয়ার্ক তৈরি করতে পৃথিবীর সকল মানুষের ৩০,০০০ বছর সময় লেগেছিল, একটি এআই এর কাছে তার থেকে কয়েক মিলিয়ন বেশি ডেটা তৈরি হচ্ছে। -
-50%
পৃথিবীর ইতিহাস : প্রাচীন যুগ
Original price was: ৬৫০.০০৳ .৩২৫.০০৳ Current price is: ৩২৫.০০৳ .প্রাচীন গ্রীস ইতিহাস বলতে বুঝতো ‘বিশ্লেষণ’ এবং ‘প্রকৃত ঘটনার বর্ণনা’। আমরা বলি, ইতিহাস হলো বিজ্ঞান। সেই বিজ্ঞান যার দ্বারা বিশ্লেষণ করে বোঝা যাবে মানুষ কীভাবে জীবনধারণ করেছে, তাদের শ্রম কীভাবে পৃথিবীর রূপ পাল্টিয়ে দিয়েছে এবং তাদের নিজেদের জীবনধারাও কি করে ও কেন ক্রমশ পরিবর্তিত হতে হতে আজকের এই বিশেষ রূপ লাভ করেছে। প্রত্যেকটি দেশের ইতিহাস আসলে বিশ্ব-ইতিহাসেরই একটা অংশমাত্র, অংশ সারা পৃথিবীর মানবেতিহাসের। এখন এই বইটিতে তোমরা যা পড়তে যাচ্ছ তা হলো বিশ্ব-ইতিহাসের প্রথমাংশ-প্রাচীন পৃথিবীর ইতিহাস-বিশ্ব-ইতিহাস প্রসঙ্গের বৃহদায়তন প্রথম একটি বিভাগ। সুদূর অতীতে মনুষ্যজীবন কেমন ছিল তারই কাহিনী।
-
-50%
পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস
Original price was: ৬০০.০০৳ .৩০০.০০৳ Current price is: ৩০০.০০৳ .এইচ জি ওয়েলসের একটি যুগান্তকারী বই পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস। মহাকাশ থেকে শুরু করে সরীসৃপ যুগ, নিওলিথিক সভ্যতা, ইহুদি ধর্মের উত্থান, এথেন্সের স্বর্ণযুগ, খ্রিষ্টের জীবন, ইসলামের উত্থান, আমেরিকা আবিষ্কার ও শিল্পবিপ্লবের মতো বিষয়গুলোকে লেখক সহজ ও আকর্ষণীয় ভাষায় বর্ণনা করেছেন। পাঠক বইটি উপন্যাসের মতো পড়ে যেতে পারবেন।
-
-50%
প্রিজনার্স অব জিওগ্রাফি
Original price was: ৫৫০.০০৳ .২৭৫.০০৳ Current price is: ২৭৫.০০৳ .চীন সারা পৃথিবীর জন্য পণ্য উৎপাদন করে। এজন্য চীনকে প্রচুর জ্বালানি আমদানি করতে হয়। আর এই তেল-গ্যাসের ৮০ শতাংশ আসে মালাক্কা প্রণালি হয়ে। তাই এই অঞ্চলের সবগুলো দেশই চীনের কাছে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। এই তিনটি দেশই মালাক্কা প্রণালির পাশে অবস্থিত। মালাক্কা খুবই সরু একটি প্রণালি। সবথেকে সরু অংশে এর প্রস্থ মাত্র ১.৭ মাইল। এই দেশগুলোর সাথে বড় কোনো সমস্যা হলে চীনের জ্বালানি আমদানি বিশাল হুমকির মুখে পড়বে। এতে চীনের অর্থনীতি পড়ে যাবে বিশাল চাপের মুখে।
-
-50%
ফা-হিয়েনের দেখা ভারত
Original price was: ২০০.০০৳ .১০০.০০৳ Current price is: ১০০.০০৳ . -
-50%
ব্লুপ্রিন্ট
Original price was: ৪৫০.০০৳ .২২৫.০০৳ Current price is: ২২৫.০০৳ .“তুমি যেমন হয়ে উঠেছো, তা আসলে তোমার নিজের তৈরি নয়—এটা অনেকটাই তোমার ডিএনএ-র কীর্তি।”
-
-50%
ভারতবর্ষের ইতিহাস
Original price was: ১,২০০.০০৳ .৬০০.০০৳ Current price is: ৬০০.০০৳ .মুসলিম রাষ্ট্রশক্তি প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বের হিন্দুস্থানের অবস্থার কথা স্মরণ করিয়া প্রসিদ্ধ উর্দুভাষী কবি হালি বলিয়াছিলেন, ‘ইধর হিন্দ’মে হরতরফ আন্ধেরা’ -এদিকে হিন্দুস্থানে তখন চারদিকে অন্ধকার’! এ-কথার ঐতিহাসিক সত্যতা অস্বীকার করিবার উপায় নাই। বাংলাদেশের পক্ষেও এ-কথা সমান সত্য। বস্তুত, এদেশে বৈদেশিক মুসলিম রাষ্ট্রশক্তির প্রতিষ্ঠা কিছু আকস্মিক ঘটনা নয়, দৈবের অভিশাপও নয়, তাহা কার্যকর সম্বন্ধের অনিবার্য শৃঙ্খলায় বাঁধা।
কারণ সমাজদেহে যতদিন জীবনীশক্তি থাকে ততদিন ভিতর-বাহির হইতে যত আঘাতই লাগুক সমাজ আপন শক্তিতেই তাহাকে প্রতিরোধ করে, প্রত্যাঘাতে তাহাকে ফিরাইয়া দেয়, অথবা জীবনের কোনো ক্ষেত্রে বা কোনো পর্যায়ে পরাভব মানিলেও অন্য সকল ক্ষেত্রে ধীরে ধীরে নূতনতর শক্তিকে আত্মসাৎ করিয়া নিজেকেই শক্তিমান করিয়া তোলে। সমাজেতিহাসের এই যুক্তি প্রায় জৈব-জীবনেরই বিবর্তনের যুক্তি। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস এই বিবর্তন-যুক্তির জলন্ত দৃষ্টান্ত। এই যুক্তিতেই ভারতবর্ষ বার বার তাহার রাষ্ট্রীয় পরাধীনতাকে নূতনতর সমাজশক্তিতে রূপান্তরিত করিয়াছে, সকল আপাতবিরুদ্ধ প্রবাহকে, বিরোধী শক্তিকে সংহত করিয়া তাহাকে নূতন রূপদান করিয়া নিজেকেই সমৃদ্ধ ও শক্তিমান করিয়াছে, সমাজদেহে জড়ের জঞ্জাল স্তূপীকৃত হইতে দেয় নাই। -
-50%
মাদার মেরি কামস টু মি
Original price was: ৬০০.০০৳ .৩০০.০০৳ Current price is: ৩০০.০০৳ .মা মেরি আমার সম্মুখে (Mother Mary Comes To Me) অরুন্ধতী রায়ের প্রথম আত্মকথামূলক বই। কীভাবে একটা সাধারণ কিশোরী থেকে হয়ে উঠলেন আজকের অরুন্ধতী তা অকপটে স্বীকার করেছেন। তার মায়ের সঙ্গে জটিল সম্পর্কও ওঠে এসেছে বইতে। যে মাকে তিনি একিসঙ্গে ডাকেন “আমার আশ্রয় এবং আমার ঝড়।”২০২২ সালের সেপ্টেম্বরে মায়ের মৃত্যুতে ভেঙে পরেছিলেন তিনি। তখনই তিনি লেখা শুরু করেন এই বই। মায়ের কাছ থেকে তিনি আঠারো বছর বয়সে দূরে সরে গিয়েছিলেন—“ভালোবাসি না বলে নয়, বরং ভালোবাসা টিকিকে রাখার জন্যই।” সেই লিখনের সূত্র ধরে খুলে যায় এক আশ্চর্য স্মৃতিকথা। উঠে আসে কেরালার শৈশব, তার মায়ের একক প্রচেস্টায় নির্মিত স্কুলের গল্প, লেখকের প্রথম ভালবাসার গল্প, আর আজকের আরুন্ধতী রায়।
স্মৃতিকথার মধ্যেই উঠে আসে তখনকার ভারতের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অবস্থার বর্ণনা।
-
-73%
মেগান্থেনীসের ভারত বিবরণ
Original price was: ৪৫০.০০৳ .১২০.০০৳ Current price is: ১২০.০০৳ . -
-50%
মেটামরফোসিস
Original price was: ২০০.০০৳ .১০০.০০৳ Current price is: ১০০.০০৳ .একদিন ভোরবেলায়, ক্লান্ত আর কর্তব্যে জর্জর এক সেলসম্যান-গ্রেগর সামসা-ঘুম ভেঙে আবিষ্কার করে, তার শরীর আর আগের মতো নেই, পরিণত হয়েছে অদ্ভুত কীটে। কিছু একটা ভয়ানক, অজানা পরিবর্তন ঘটেছে।। সে চেষ্টা করে উঠতে, কথা বলতে, যেন দিনটাকে শুরু করতে পারে ঠিক আগের মতো। কিন্তু দরজার ও-পারে সময়ের চাবুক, চাকরির দায়, আর পরিবারের নির্ভরশীল নীরব আহ্বান-সব একসাথে চেপে বসে তার উপর।
যত এগোয় গল্প, ততই গ্রেগরের এই রূপান্তর তাকে সরিয়ে ফেলে আপন মানুষদের কাছ থেকে। ভেঙে যায় পরিচয়ের আয়না, বিবর্ণ হয়ে ওঠে ভালোবাসার ছায়া, আর রয়ে যায় শুধুই প্রশ্ন-মানুষ কীসে মানুষ? কী হলে কেউ আপন থাকে, আর কীসে সে হয়ে ওঠে এক নিঃসঙ্গ অচেনা সত্তা?
ফ্রাঞ্জ কাফকার দ্য মেটামরফসিস আমাদের নিয়ে যায় এক অবাস্তব, অথচ পরিচিত জগতে-যেখানে চেনা মুখগুলো সহসাই অপরিচিত হয়ে উঠে, আর নীরবতার মধ্যে লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে গভীর আর্তি। এই কাহিনি শুধুমাত্র এক অদ্ভুত শারীরিক রূপান্তরের নয়-এ এক নিঃসঙ্গতার সংগীত, এক অস্তিত্বের দীর্ঘশ্বাস।