• -50% যে গল্পের শেষ নেই

    যে গল্পের শেষ নেই

    ফরমাস পেয়েছিলাম এমন গল্প বলতে হবে যে গল্পের শেষ নেই। এহেন গল্প অবশ্য অনেক আছে। কিন্তু তার মধ্যে বেশিরভাগই ফাঁকির গল্প। অথচ যার কাছ থেকে ফরমাস তাকে কোনমতেই ফাঁকি দেয়া যায় না।ফাঁকিও থাকবে না, শেষও থাকবে না। এমনতর গল্প শুধু একটাই। সেটা হল মানুষের গল্প। কত কোটি বছর আগে শুরু হয়েছে এই গল্প তার খাঁটি হিসেব করাই দায়, আর আজও কোটি কোটি খবরের কাগজের পাতায় সরগরম এই গল্প।
    আরও অনেক কোটি খবরের কাগজ ছাপিয়েও এ গল্প শেষ করা যাবে না। গল্পটা বেড়েই চলেছে। চলবেও।তাই শুরু করতে গেলাম মানুষের গল্প। কিন্তু শুরু করতে গিয়ে দেখি বড় মুশকিল: মানুষের গল্প বলতে গেলে মানুষের কথা থেকে শুরু করা যায় না। কেননা, এককালে পৃথিবীতে মানুষের টিকিটে খুঁজে পাবার যো ছিল না। আবার তারও আগে, ঢের আগে- দুনিয়ার কোথাও চিহ্ন ছিল না পৃথিবী বলে কোনকিছুর।ভয় পাবার ভান করলাম, বললাম, ‘থাক্ থাক্। তোমাকে আর অতখানি কষ্ট করতে হবে না। গল্প বলতে আমি রাজি হলাম।’ ‘বেশ’, মেয়েটি আমার খাটের উপর জাঁকিয়ে বসল আর বলল, “তাহলে শুরু কর তোমার গল্প।”

    Original price was: ২৫০.০০৳ .Current price is: ১২৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% রুশ বিপ্লব কী ঘটেছিল ?

    রুশ বিপ্লব কী ঘটেছিল ?

    ‘আমার কোনই সন্দেহ ছিল না যে
    সোভিয়েত বিপ্লব মানবসমাজকে
    বিরাট একটা লাফে এগিয়ে দিয়েছে,
    প্রজ্জ্বলিত করেছে এক অগ্নিশিখা
    যা নির্বাপিত করা যাবে না,
    এবং স্থাপন করেছে সেই নতুন সভ্যতার বুনিয়াদ পৃথিবী যার দিকে এগিয়ে যেতে পারে।’

    Original price was: ৩০০.০০৳ .Current price is: ১৫০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% রুশদেশের উপকথা

    রুশদেশের উপকথা

    “…প্রত্যেক জাতির নিজস্ব রূপকথা আছে। বিভিন্ন দেশের রূপকথার মধ্যে যেমন মিল অনেক, তেমনি তফাৎও প্রচুর। ভারতীয়, ইংরেজি, রাশিয়ান, জার্মান, ফরাসি, চীনা রূপকথার পার্থক্য খুব সহজেই ধরা যায়। কেননা সাধারণ লােকের জীবনযাত্রা, প্রাকৃতিক পরিবেশ এবং যে দেশে গল্পগুলি জন্ম লাভ করে পুরুষানুক্রমে হাত বদলের ফলে বর্তমান আকৃতি লাভ করেছে, রূপকথায় সে সব কিছুর সুস্পষ্ট ছাপ থেকে যায়… ।
    এই সব কাহিনির বেশিরভাগই যখন প্রথম বলা হয়েছিল, তারপর বহু শতাব্দী পার হয়ে গেছে। যারা কাহিনি বলেছে তারা তাদের পছন্দমত, তাদের ইচ্ছানুসারে এদিক ওদিক বাড়িয়ে নতুন কিছু যােগ করে নতুন রূপ দিয়েছে। কাহিনিগুলাে যত পুরনাে হয়েছে, ততই বেশি মনােগ্রাহী হয়েছে, আর তাদের শিল্পগুণও বেড়েছে। শত শত বছর ধরে লােকেরা মেজে-ঘষে তুলির নানা টানে এদের একেবারে নিখুঁত করে তুলেছে।…

    Original price was: ৩৫০.০০৳ .Current price is: ১৭৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% লিনসকোটেনের দেখা ভারত

    লিনসকোটেনের দেখা ভারত

    Original price was: ২৫০.০০৳ .Current price is: ১২৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% লেটার টু এ চাইল্ড নেভার বর্ন

    লেটার টু এ চাইল্ড নেভার বর্ন

    কাল রাতেই তোমার অস্তিত্ব জানলাম-শূন্য থেকে মুক্তি পাওয়া এক বিন্দু জীবন। অন্ধকারে চোখ খুলে শুয়ে ছিলাম। তখন হঠাৎ নিশ্চিত হলাম তুমি আছ। তোমার অস্তিত্ব আছে। মনে হলো একটা বুলেট এসে আমাকে বিদ্ধ করল। হৃৎপিণ্ড বন্ধ হয়ে এল। বিস্ময়ের বারুদগর্জনে যখন সেটা আবার চলতে শুরু করল, মনে হলো কেউ আমাকে ছুড়ে ফেলেছে গভীর এক কুয়াতে। সেখানে সবকিছু অনিশ্চিত আর ভয়ংকর। একটা ভয় আমার মুখ, চুল, সর্বস্বতে জড়িয়ে আছে। আমি তাতে তলিয়ে গিয়েছি। এই ভয় অন্যদের নিয়ে নয়। অন্যদের আমি পরোয়া করি না। ঈশ্বরের ভয়ও নয়। ঈশ্বরে আমার বিশ্বাস নেই। কষ্টকেও ভয় নয়। এই ভয় তোমাকে নিয়ে। ভয় সেই পরিস্থিতির যা শূন্য থেকে টান মেরে তোমাকে বের করে আমার শরীরে জুড়ে দিয়েছে।

    Original price was: ৩০০.০০৳ .Current price is: ১৫০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ

    সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ

    প্রাগৈতিহাসিক যুগের আদিম অবস্থা হইতে শুরু করিয়া আজিকার সমাজতন্ত্র পর্যন্ত নানা পরিবর্তনের মধ্য দিয়া সমাজের বিকাশ হয় । আদিম যুগ এবং সমাজতন্ত্রের দীর্ঘ ব্যবধানের মধ্যে দেখা দেয় প্রথমত গোলামি ব্যবস্থা বা দাস যুগ, তারপর সামন্ততন্ত্র বা ভূমিদাস-প্রথা, সর্বশেষে পুঁজিতন্ত্র। আদিম সমাজে শ্রেণীবৈষম্য ছিল না; সমাজতন্ত্রেও শ্রেণীবৈষম্য নাই। শ্রেণীবৈষম্য মাঝের সমাজগুলিরই বিশেষত্ব। প্রত্যেকটি সমাজের কাঠামো – অপরটি হইতে ভিন্ন; সমাজের এই রূপান্তর হইয়াছে কিরূপে, কোন্ সূত্র অনুসারে?সমাজের বিকাশের সূত্র আবিষ্কার করেন কার্ল মার্কস। খাওয়া-পরার জন্য উৎপাদন করিতে হয় সকলকেই; কিন্তু উৎপাদনের জন্য দরকার উৎপাদনের হাতিয়ার বা যন্ত্র।
    পশুরও খাইতে হয়। বাঁচিয়া থাকার জন্য আহার সংগ্রহ করিতে হয়। কিন্তু হাত পা-ই তাহার হাতিয়ার; নিজের স্বাভাবিক অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারাই পশু খাদ্য আহরণ করে। কিন্তু মানুষের বেলায় হাত হয় না। কৃত্রিম হাতিয়ার দ্বারা মানুষ তাহার স্বাভাবিক হাতকে সম্পূরণ করে । এইখানেই মানুষের সঙ্গে পশুর জগতের প্রভেদ; কৃত্রিম হাতিয়ারের ব্যবহার হইতেই মানুষের সমাজের শুরু ।উৎপাদনের জন্য যে হাতিয়ার বা উপকরণ দরকার, তাহাকে বলা হয় উৎপাদনশক্তি। আর উৎপাদনের কাজে মানুষ মানুষের সঙ্গে যে সব সম্পর্কে আবদ্ধ হয় তাহাকে বলা হয় উৎপাদন-সম্পর্ক।

    Original price was: ৪৫০.০০৳ .Current price is: ২২৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% সিদ্ধার্থ

    সিদ্ধার্থ

    হেসের নায়ক এক তরুণ ব্রাহ্মণ কুমার। শাস্ত্রপাঠ এবং যাগযজ্ঞ কিছুই তাকে জীবন-জিজ্ঞাসার উত্তর দিতে পারল না। তাই সে গৃহ ত্যাগ করে বনে গেল, সকল প্রকার কঠোর তপশ্চর্যায় পারদর্শী হলো। জীবনের উদ্দেশ্য কী এবং জীবন অনিবার্যরূপে যে বেদনার বোঝা নিয়ে আসে তার হাত থেকেই বা মুক্তি পাওয়া যাবে কোন পথে-এসব প্রশ্ন তাকে তাড়া করে ফেরে। হেরমান হেসের সিদ্ধার্থ জীবনপিপাসা, জ্ঞানতৃষ্ণা ও আত্মানুসন্ধানের এক অপরূপ আখ্যানহেসে

    Original price was: ৩৫০.০০৳ .Current price is: ১৭৫.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% সীদী আলী রঈসের দেখা ভারত

    সীদী আলী রঈসের দেখা ভারত

    Original price was: ২০০.০০৳ .Current price is: ১০০.০০৳ .
    কার্টে যোগ করুন
  • -50% হিউয়েন সাঙের দেখা ভারত

    হিউয়েন সাঙের দেখা ভারত

    Original price was: ৪৫০.০০৳ .Current price is: ২২৫.০০৳ .
    কার্টে যোগ করুন